সর্বশেষ
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে সেরা রিটেইলার স্বীকৃতি পেল ‘টাইম জোন’মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর স্থগিতযুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে, সমঝোতার আভাস নেইরাস্তার পাশের দোকানের ঝালমুড়ি খেলেন মোদি, ‘নাটক’ বলে কটাক্ষ মমতারসংবাদ সূত্রে জানা গেছে, Video: US forces board sanctioned tanker in Asia Pacificসংবাদ সূত্রে জানা গেছে, Video: Moment hikers get caught in Guatemala volcano eruptionনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Israeli sexual violence helping push Palestinians from West Bank: ReportThe US exit from Syria, explainedবাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে সেরা রিটেইলার স্বীকৃতি পেল ‘টাইম জোন’মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর স্থগিতযুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে, সমঝোতার আভাস নেইরাস্তার পাশের দোকানের ঝালমুড়ি খেলেন মোদি, ‘নাটক’ বলে কটাক্ষ মমতারসংবাদ সূত্রে জানা গেছে, Video: US forces board sanctioned tanker in Asia Pacificসংবাদ সূত্রে জানা গেছে, Video: Moment hikers get caught in Guatemala volcano eruptionনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Israeli sexual violence helping push Palestinians from West Bank: ReportThe US exit from Syria, explained
Live Bangla Logo

আওয়ামিলীগের ‘আগুন সন্ত্রাস’, পুড়ে কয়লা বাস চালক।

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫
আওয়ামিলীগের  ‘আগুন সন্ত্রাস’, পুড়ে কয়লা বাস চালক।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের আগুনে একটি বাস পুড়ে চালক নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে পৌর এলাকার ভালুকজান ইসলাম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত চালক জুলহাস উদ্দিন (৩৮) পৌর সদরের ভালুকজান মাছের আড়ত সংলগ্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি গভীর রাতে ভালুকজান পেট্রোল পাম্পের সামনে পার্কিং অবস্থায় ছিল। এ সময় মুখোশ পরিহিত দুর্বৃত্তরা এসে হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়।

বাসে থাকা এক নারী ও তার ছেলে জানালা ভেঙে বেরিয়ে আসতে পারলেও চালক জুলহাস উদ্দিন পুড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত দুই যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান জানান, “ঘটনার তদন্ত চলছে। কারা, কী উদ্দেশ্যে আগুন দিয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।”