সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নাসীরুদ্দীনের অনুরোধ: “একটি সিটের বিনিময়ে লাল টুকটুকে স্বপ্ন বিক্রি করবেন না”

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫
নাসীরুদ্দীনের অনুরোধ: “একটি সিটের বিনিময়ে লাল টুকটুকে স্বপ্ন বিক্রি করবেন না”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “একটি সিটের বিনিময়ে লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা বিক্রি করবেন না।” সোমবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

পোস্টে নাসীরুদ্দীন লেখেন, “বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।”

এর আগে বিকেলে দলের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি জানান, বিএনপি ও জামায়াতের বাইরে একটি “সংস্কার জোট” গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে সংস্কার জোটের আলোচনা প্রায় শেষ। চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই ঘোষণা করা হবে।”

জুলাই সনদ প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, “যদি জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি না হয় এবং নির্বাচন পিছিয়ে যায়, তাহলে বিএনপি ও জামায়াত উভয় দলই এর দায় এড়াতে পারবে না। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থা নিতে হবে, যাতে ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হয়।”

দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, “কারও বুকে দাঁড়িপাল্লা থাকুক বা ধানের শীষের ব্যাজ—সবাই বুঝেশুনে সংস্কার জোটে ভোট দিন।”