সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চট্টগ্রামের রাউজানে বিপুল পরিমাণ অস্ত্র-মাদকসহ ৬ জন আটক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫
চট্টগ্রামের রাউজানে বিপুল পরিমাণ অস্ত্র-মাদকসহ ৬ জন আটক

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার নোয়াপাড়া এলাকার চৌধুরীহাটের আইয়ুব আলী সওদাগরের বাড়িতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতেই ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র, গুলি ও মাদক পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলমান, শেষে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর রাতে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের চৌধুরী পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে পাঁচজন আহত হন। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজান এলাকায় অন্তত ১৫টি হত্যাকাণ্ড ও একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকেই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে আইন-শৃঙ্খলাবাহিনী।