সর্বশেষ
দুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।দুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।
Live Bangla Logo

জনগণ সংকট বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়: মির্জা ফখরুল

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫
জনগণ সংকট বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ কোনো রাজনৈতিক সংকট বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়।

রবিবার (৯ নভেম্বর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, “গণভোট-সনদ কী—এসব জনগণ বোঝে না। তারা দেশে তৈরি করা কোনো সংকট বোঝে না। তারা শুধু ভোট দিতে চায়। গণভোট হবে নির্বাচনের দিনেই। সব সংস্কারে আমরা রাজি আছি, যা রাজি হবো না, তা সংসদে গিয়ে পাস হবে।”

গণহত্যা ও গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, “৭১ সালেও গণহত্যা হয়েছে, ২০২৪ সালেও গণহত্যা হয়েছে। পার্থক্য শুধু একটাই—তখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের ওপর গণহত্যা চালিয়েছে, আর এবার আমার দেশের ফ্যাসিস্ট নেতারাই আমাদের সন্তানদের ওপর গণহত্যা চালিয়েছে।”

জামায়াত ও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকটি আপনারা চেনেন। বিগত সময়ে আমরা কী করেছি আর তারা কী করেছে, তা বিবেচনা করে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। ভবিষ্যতে হয়তো শক্তি থাকবে না। তাই আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।”

তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে কৃষকের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা হবে। কৃষকের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড চালু করা, সহজ কিস্তিতে ব্যাংক ঋণ প্রদান এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার পথ তৈরি করা হবে।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।