সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জুলাই সনদ বাস্তবায়নে ১১ নভেম্বর ‘চলে চলো ঢাকা চলো’ কর্মসূচির ঘোষণা জামায়াতসহ আট দলের

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫
জুলাই সনদ বাস্তবায়নে ১১ নভেম্বর ‘চলে চলো ঢাকা চলো’ কর্মসূচির ঘোষণা জামায়াতসহ আট দলের

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজনের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে আট দলীয় জোট বৃহস্পতিবার রাজধানীর পল্টনে যুগপৎ সংক্ষিপ্ত সমাবেশ করেছে। সমাবেশে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “আজ আমরা প্রধান উপদেষ্টাকে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছি। তবু দাবি পূরণে কোনো উন্নতি না হলে আগামী ১১ নভেম্বর ‘চলে চলো ঢাকা চলো’ কর্মসূচি ঘোষণা করা হবে।”

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন নিয়ে সময়ক্ষেপণের “চালাকি” বর্তমান সরকারকে বিপদে ফেলবে। তাহের আরও বলেন, “জুলাই বিপ্লবে রক্তের পরও অল্প সময়ের মধ্যে আমাদের আবার রাস্তায় আসতে হয়েছে—এটা দুর্ভাগ্যজনক। প্রয়োজনে আবার রক্ত দেব, কিন্তু জুলাইয়ের অর্জন ব্যর্থ হতে দেব না। গণভোট আগে দিতে হবে, ৫৪ বছরে কোনো সুষ্ঠু ভোট হয়নি।”

বেলা সাড়ে ১১টায় পল্টন মোড়ে অনুষ্ঠিত এই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরা অংশ নেন। এর আগে শান্তিনগর ও শাপলা চত্বরে পৃথক সমাবেশ শেষে মিছিল নিয়ে তারা পল্টনে মিলিত হন।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “সরকার আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। ১০ তারিখের মধ্যে দাবি না মানলে ১১ নভেম্বর ঢাকা অচল করে দেওয়া হবে। আগে গণভোট, পরে নির্বাচন—এইটাই জনগণের দাবি।”

সমাবেশ শেষে আট দলের শীর্ষ নেতারা মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবন মোড় হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা-তে স্মারকলিপি দিতে গেলে পুলিশ ব্যারিকেড দেয়। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধিরা যমুনায় গিয়ে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপি পাঠ করে শোনানোর সময় গোলাম পরওয়ার বলেন, “আমরা আলোচনায় বসতে প্রস্তুত। আলোচনার মাধ্যমেই সংকট সমাধান সম্ভব। তবে আগে গণভোট না হলে জাতীয় নির্বাচন নিয়ে সংকট তৈরি হবে।”

পাঁচ দফা দাবি

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন।

২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. বিগত সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।