সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জৈন্তাপুরে বিএনপির গণসমাবেশ: রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততার আহ্বান

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫
জৈন্তাপুরে বিএনপির গণসমাবেশ: রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততার আহ্বান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং জনসম্পৃক্ততা গড়ে তোলার লক্ষ্যে জৈন্তাপুরে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় জৈন্তাপুর উপজেলার ইরাদেবী মিলনায়তন মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফা কর্মসূচি পালন আমাদের সময়ের দাবি। জনগণই দেশের মালিক—এই সত্য প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণে ঘোষিত এ কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং দেশের ভবিষ্যৎ রূপায়ণের রূপরেখা। এজন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, সহ সভাপতি আব্দুস শুকুর, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মেম্বার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদসহ সিলেট জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।