সর্বশেষ
তেল উৎপাদনকারী দেশের জোট ‘ওপেক’ ও ‘ওপেক প্লাস’ ছাড়ার ঘোষণা আমিরাতের।আওয়ামিলীগ সরকারের আমলে কাজ শুরু হওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এ জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন আজ।China seeks to block US tech giant Meta from AI acquisitionইন্দোনেশিয়ার জাকার্তায় দুই ট্রেনের সংঘর্ষে চারজন নিহতইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে: জার্মানির চ্যান্সেলরচার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গেছেন যুক্তরাজ্যের রাজা চার্লস–ক্যামিলামিরপুরে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে তরুণ গ্রেপ্তার৫ আগস্ট ওভারব্রিজে দাঁড়ানো রিতার মাথার পেছনে গুলি লাগেতেল উৎপাদনকারী দেশের জোট ‘ওপেক’ ও ‘ওপেক প্লাস’ ছাড়ার ঘোষণা আমিরাতের।আওয়ামিলীগ সরকারের আমলে কাজ শুরু হওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এ জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন আজ।China seeks to block US tech giant Meta from AI acquisitionইন্দোনেশিয়ার জাকার্তায় দুই ট্রেনের সংঘর্ষে চারজন নিহতইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে: জার্মানির চ্যান্সেলরচার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গেছেন যুক্তরাজ্যের রাজা চার্লস–ক্যামিলামিরপুরে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে তরুণ গ্রেপ্তার৫ আগস্ট ওভারব্রিজে দাঁড়ানো রিতার মাথার পেছনে গুলি লাগে
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চট্টগ্রামে নির্বাচনি প্রচারে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫
চট্টগ্রামে নির্বাচনি প্রচারে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় নির্বাচনি প্রচারে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম–৮ (বাকলিয়া–বোয়ালখালী) আসনে দলটির মনোনীত প্রার্থী। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, এরশাদ উল্লাহ বিকেলে তার নির্বাচনি কার্যালয় থেকে কর্মীদের নিয়ে প্রচারণায় বের হন। হামজারবাগ এলাকায় পৌঁছালে হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা গুলি চালায়। এতে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এ সময় আরেকজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন বলে জানা গেছে, তবে নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (উত্তর) উপ–পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, “এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একজন নিহতের খবর পাওয়া গেছে, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।”

এভারকেয়ার হাসপাতালের এক চিকিৎসক জানান, এরশাদ উল্লাহর বুকের বাঁ পাশে গুলির আঘাত লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন। দলটির পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।