সর্বশেষ
ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলামার্কিন নাগরিকদের অবিলম্বে সৌদি ত্যাগের নির্দেশইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটরদুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলামার্কিন নাগরিকদের অবিলম্বে সৌদি ত্যাগের নির্দেশইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটরদুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশ
Live Bangla Logo

“যুগে যুগে ছাত্রশিবিরকে যতবার কোনঠাসা করার চেষ্টা করা হয়েছে, ততবারই শিবির নতুনত্ব ও শক্তি নিয়ে ফিরে এসেছে।”- সিবগাতুল্লাহ ।

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫
“যুগে যুগে ছাত্রশিবিরকে যতবার কোনঠাসা করার চেষ্টা করা হয়েছে, ততবারই শিবির নতুনত্ব ও শক্তি নিয়ে ফিরে এসেছে।”- সিবগাতুল্লাহ ।

বৃহত্তর জাতীয় স্বার্থে প্রতিটি সংকটময় মুহূর্তে ছাত্রশিবির সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেন, “যুগে যুগে ছাত্রশিবিরকে যতবার কোনঠাসা করার চেষ্টা করা হয়েছে, ততবারই শিবির নতুনত্ব ও শক্তি নিয়ে ফিরে এসেছে।”

মঙ্গলবার (৪ নভেম্বর) বগুড়া শহরের এক অডিটরিয়ামে বগুড়া অঞ্চলের বাছাইকৃত সাথী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দিনব্যাপী এই প্রোগ্রামে বগুড়া অঞ্চলের পাঁচটি জেলার আটটি শাখার দুই শতাধিক বাছাইকৃত সাথী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মু. রিয়াজুল ইসলাম এবং সঞ্চালনা করেন বগুড়া শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি ও সাবেক দাওয়াহ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম।

প্রশিক্ষণমূলক এই আয়োজনে সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন ও আদর্শিক চেতনা বিকাশে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়।