সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তে প্রধান উপদেষ্টার নির্দেশ।

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫
ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তে প্রধান উপদেষ্টার নির্দেশ।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিওভুক্তকরণে নতুন নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক–৭ মীর তায়েফা সিদ্দিকা স্বাক্ষরিত একটি নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক ২০১৫–১৬ অর্থবছরে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তকরণের প্রস্তাবের বিষয়ে প্রধান উপদেষ্টা বিশেষ নির্দেশনা দিয়েছেন।

প্রথম পর্যায়ে, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন–ভাতাদি/অনুদান সংক্রান্ত নীতিমালা, ২০১৮’-এর সব শর্ত পূরণকারী প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের বিস্তারিত প্রতিবেদন গ্রহণের কথা বলা হয়েছে।

দ্বিতীয় পর্যায়ে, ২০১৮ সালের নীতিমালার শর্তপূরণ সাপেক্ষে জেলা প্রশাসকদের প্রতিবেদন অনুযায়ী অবশিষ্ট মাদ্রাসাগুলোকে ধাপে ধাপে এমপিওভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এমপিওভুক্ত মাদ্রাসা ও শিক্ষকদের সংখ্যা চূড়ান্ত করার আগে অর্থ বিভাগের সম্মতি নিতে হবে বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এমপিওভুক্ত হওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুদানভুক্তি বাতিল করতে হবে।

অন্যদিকে, ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা পুনরায় আন্দোলনে নেমেছেন। রাজধানীতে অবস্থান নিয়ে টানা ২৪ দিন ধরে আন্দোলন অব্যাহত রেখেছেন তারা। আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক প্রতিহিংসার কারণেই জাতীয়করণ প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। তাদের দাবি, ঘোষণার নয় মাস পেরিয়ে গেলেও মাঠপর্যায়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।