সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করার কঠোর নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করার কঠোর নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত “একান্ত অপরিহার্য কারণ” ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বিদেশ ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে।

গত ২১ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, আগের নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক কর্মকর্তা একই মন্ত্রণালয় বা বিভাগের একাধিক ব্যক্তি একসাথে বিদেশ সফরে যাচ্ছেন, যা নীতিমালার পরিপন্থি।

পরিপত্রে উল্লেখ করা হয়—

“ইতঃপূর্বে জারি করা সকল বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনাসমূহ প্রতিপালন এবং এখন থেকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করার জন্য অনুরোধ করা হলো।”

প্রধান উপদেষ্টার কার্যালয় এই নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠিয়েছে।

এর আগে ২০২৪ সালের ৯ ডিসেম্বর জারি করা নির্দেশনায় সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করার পাশাপাশি একাধিক শর্ত আরোপ করা হয়েছিল। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—

  • সাধারণভাবে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা।
  • মন্ত্রণালয়ভিত্তিক বিদেশ ভ্রমণের বার্ষিক তালিকা ও ডেটাবেজ তৈরি।
  • মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের একসঙ্গে বিদেশ ভ্রমণ পরিহার।
  • ‘একান্ত অপরিহার্য জাতীয় স্বার্থ’ ব্যতীত সচিব ও অধিদপ্তর প্রধানদের যৌথ বিদেশ সফর নিষিদ্ধ।
  • ভ্রমণের প্রয়োজনীয়তা, দায়িত্বের সংশ্লিষ্টতা ও উপযোগিতা বিস্তারিতভাবে উল্লেখ করা।
  • সরকারি অর্থে বিনোদনমূলক বা কম প্রয়োজনীয় বিদেশ ভ্রমণ নিষিদ্ধ।
  • দীর্ঘমেয়াদি শিক্ষণ ছুটি গ্রহণ না করা।
  • প্রস্তাবিত কর্মকর্তার গত এক বছরের বিদেশ ভ্রমণের তথ্য সংযুক্ত করা।

সরকার মনে করছে, চলমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ ব্যয় বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে। এজন্যই নির্বাচনের আগ পর্যন্ত এই কড়াকড়ি আরোপ করা হলো।