সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নিজ দলের প্রতীকে ভোটের বিধান বাতিলে আইন মন্ত্রণালয়ে বিএনপির চিঠি।

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫
নিজ দলের প্রতীকে ভোটের বিধান বাতিলে আইন মন্ত্রণালয়ে বিএনপির চিঠি।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী জোটভুক্ত দলগুলোকে নিজ নিজ দলের প্রতীকে ভোটের বাধ্যবাধকতা আরোপের বিধান বাতিলের দাবিতে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের হাতে এ সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন।

পরে সংক্ষিপ্ত বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “আরপিও সংশোধনের আগে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকেও আমরা এ বিষয়ে আপত্তি জানিয়েছিলাম। আজ আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আমাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন।”

এর আগে গত রোববার জোটভুক্ত দলের প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট দেওয়ার বিধানের বিরোধিতা জানিয়ে নির্বাচন কমিশনকেও চিঠি দিয়েছিল বিএনপি।

উল্লেখ্য, পূর্ববর্তী নিয়মে জোটভুক্ত দলগুলো ইসির অনুমতি নিয়ে বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারত। যেমন বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যান্য দল ধানের শীষ প্রতীকে অংশ নিতে পারত। তবে আরপিও সংশোধনের ফলে এখন থেকে জোটে থাকলেও প্রতিটি দলকে নিজেদের স্বতন্ত্র প্রতীকে নির্বাচনে অংশ নিতে হবে।