সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তায় যুক্তরাজ্যে অতিরিক্ত এক কোটি পাউন্ড বরাদ্দ ঘোষণা স্টারমারের

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫
মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তায় যুক্তরাজ্যে অতিরিক্ত এক কোটি পাউন্ড বরাদ্দ ঘোষণা স্টারমারের

যুক্তরাজ্যে মুসলিম সম্প্রদায় ও মসজিদগুলোর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত এক কোটি পাউন্ড (প্রায় ১৪ কোটি টাকা) বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। সাম্প্রতিক সময়ে মুসলমানদের ওপর হামলা ও মসজিদে অগ্নিসন্ত্রাসের ঘটনায় উদ্বেগ বাড়ার পর এই পদক্ষেপ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার ইস্ট সাসেক্সের পিসহ্যাভেন মসজিদ পরিদর্শনে গিয়ে স্টারমার বলেন, “মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অতিরিক্ত অর্থ দিচ্ছি, যাতে তারা শান্তি ও নিরাপত্তার মধ্যে জীবনযাপন করতে পারেন। ব্রিটেন একটি গর্বিত ও সহনশীল দেশ—কোনো সম্প্রদায়ের ওপর হামলা মানে পুরো জাতি ও আমাদের মূল্যবোধের ওপর আঘাত।”

চলতি মাসের শুরুতে ওই মসজিদে সন্দেহজনক অগ্নিসন্ত্রাসের ঘটনায় প্রবেশপথ ও একটি গাড়ি পুড়ে যায়, যদিও কেউ আহত হননি। সাসেক্স পুলিশ ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করছে। বুধবার জীবননাশের উদ্দেশ্যে অগ্নিসন্ত্রাসের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সরকার জানিয়েছে, নতুন এ তহবিল থেকে দেশের মসজিদ ও মুসলিম ধর্মীয় কেন্দ্রগুলোতে সিসিটিভি, অ্যালার্ম সিস্টেম, নিরাপত্তা বেড়া এবং প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োগে সহায়তা দেওয়া হবে।

সফরকালে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এক পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা জানান, পরিবারের সদস্য যিনি হামলার সময় উপস্থিত ছিলেন, তিনি এখনো মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এ প্রসঙ্গে স্টারমার বলেন, “উপাসনালয়ে আমাদের নিরাপত্তা বাহিনী থাকা উচিত নয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ আমাদের সে প্রয়োজন দেখা দিয়েছে।”

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সফরে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষমূলক অপরাধ বেড়েছে ১৯ শতাংশ; সব ধর্মীয় ঘৃণাজনিত অপরাধের ৪৪ শতাংশই মুসলমানদের লক্ষ্য করে সংঘটিত হয়েছে।