সর্বশেষ
খবরে প্রকাশ, Iran: No timeline yet for signing US dealFire rips through the world’s biggest refugee camp in Bangladeshসূত্রের খবর অনুযায়ী, Amnesty calls for Israel boycott over aggression in the occupied West Bankনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Musk becomes first trillionaire as SpaceX debuts on Nasdaqসংবাদ সূত্রে জানা গেছে, At least one killed and nine hospitalised in Texas shootingসংবাদ সূত্রে জানা গেছে, UN adopts treaty setting standards for gig economy workersIndia’s West Bengal pushes out Muslim Bangladeshisনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Venezuela hits out at Trinidad and Tobago in oil spill spatখবরে প্রকাশ, Iran: No timeline yet for signing US dealFire rips through the world’s biggest refugee camp in Bangladeshসূত্রের খবর অনুযায়ী, Amnesty calls for Israel boycott over aggression in the occupied West Bankনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Musk becomes first trillionaire as SpaceX debuts on Nasdaqসংবাদ সূত্রে জানা গেছে, At least one killed and nine hospitalised in Texas shootingসংবাদ সূত্রে জানা গেছে, UN adopts treaty setting standards for gig economy workersIndia’s West Bengal pushes out Muslim Bangladeshisনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Venezuela hits out at Trinidad and Tobago in oil spill spat
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জামায়াত ও আ.লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিলেন।

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫
জামায়াত ও আ.লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিলেন।

শিবগঞ্জে আওয়ামী লীগ-জামায়াত কর্মীদের বিএনপিতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টায় উপজেলার ময়দানহাট্টা উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মিসভায় আনুষ্ঠানিকভাবে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলে যোগ দেন।

জানা গেছে, জামায়াত নেতা জুয়েল রানা ও সাবেক শিবির নেতা রেদোয়ান আহম্মেদ বাবুর নেতৃত্বে প্রথম দফায় শতাধিক জামায়াত কর্মী বিএনপিতে যোগ দেন। পরে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহানা বেগমের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম মিয়াসহ যুবলীগ ও ছাত্রলীগের আরও শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়ে মীর শাহে আলম বলেন, “এটি শুধু একটি যোগদান নয়, এটি স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের একতাবদ্ধ আন্দোলনের প্রতীক। বিএনপি এখন জনগণের একমাত্র ভরসা, আর ধানের শীষই এই দেশের মুক্তির প্রতীক।”

তিনি নবাগতদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “ধানের শীষের জয় শুধু নিশ্চিত করলেই হবে না, রেকর্ডসংখ্যক ভোটে জিতিয়ে আমাদের নেতা তারেক রহমানকে উপহার দিতে হবে।”

বিএনপি নেতা আরও বলেন, “আমরা ছলনা-মোনাফেকি করে জান্নাতের টিকিট বিক্রি করব না, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ করব, ইনশাআল্লাহ।”

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (অস্ট্রেলিয়া) রাশেদুল হক বলেন, “জিয়া পরিবার সব সংকটে দেশের মানুষের পাশে থেকেছে, থাকবে। নির্বাচন বানচালের চেষ্টাকারী জামায়াত-শিবিরকে না বলুন। তারা ভারতীয় পণ্য—দেশের স্বার্থে এ গুপ্ত সংগঠনকে শোচনীয় পরাজয়ের মুখে ঠেলে দিতে হবে।”

ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজুর সভাপতিত্বে কর্মিসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মানিক।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, প্রবীণ বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, অধ্যাপক নজরুল ইসলাম ও মোস্তাফিজার রহমান রাজা।