ব্রাক্ষণবাড়িয়া বিরামপুরে দুই পক্ষের সংঘর্ষে প্রাণহানি, আহত ৩০

সদর উপজেলার বিরামপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (২৫ অক্টোবর) সকালে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নাছির মিয়া (৪৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বিরামপুরের পূর্ব পাড়ার ব্যবসায়ী সাচ্চু মিয়ার সঙ্গে পশ্চিম পাড়ার সাবেক চেয়ারম্যান হারুন-অর-রশিদের বিরোধ চলছিল। সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে গুরুতর আহত নাছির মিয়া ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।