সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সংসদে প্রবাসীদের প্রতিনিধি থাকবে, বাফেলোতে সংবর্ধনায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫
সংসদে প্রবাসীদের প্রতিনিধি থাকবে, বাফেলোতে সংবর্ধনায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

“দুর্নীতির জড় উপড়ে ফেলব, মানবিক বাংলাদেশ গড়ব”

নিউইয়র্কের বাফেলোতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনায় দেশের উন্নয়ন, শিক্ষা, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র নির্মাণে জামায়াতে ইসলামী ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশ আমেরিকান কমিউনিটি, বাফেলো আয়োজিত এই সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা দেশ সেবার সুযোগ পেলে ভাঙাচোরা, বিধ্বস্ত ও অপ্রয়োজনীয় শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করবো। এমন শিক্ষা দিতে চাই, যা মানুষকে মানুষ বানায়, নাগরিককে দেশ গড়ার কারিগর বানায়।”

তিনি জানান, শিক্ষা শেষ করেই যাতে তরুণরা যোগ্যতা অনুযায়ী চাকরি বা উদ্যোক্তা হতে পারে—সে লক্ষ্যেই নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হবে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে জামায়াত আমির বলেন, “আমরা দুর্নীতির জড় কেটে বা উপড়ে ফেলতে চাই। ক্ষমতায় না গেলেও দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।”

আইন ও বিচারব্যবস্থার প্রশ্নে তিনি বলেন, দেশে ন্যায়বিচার অনুপস্থিত। “পবিত্র কোরআন যে ন্যায়বিচার দিয়েছে, প্রত্যেকের জন্য সেই ন্যায়বিচার নিশ্চিত করা হবে। আইন অপরাধকে দেখবে, অপরাধীকে নয়।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা দেশ-জাতি-রাষ্ট্র হিসেবে মর্যাদার সঙ্গে থাকতে চাই। দুনিয়ার সবাইকে সম্মান করবো, কিন্তু কাউকে প্রভু মানব না। আমাদের প্রভু একমাত্র আল্লাহ।”

অর্থনৈতিক পুনর্গঠন প্রসঙ্গে তিনি বলেন, “দেশটাকে ফোকলা করে ফেলা হয়েছে। লুটপাটে অর্থনীতি রুগ্ন হয়ে গেছে। সততা, সদিচ্ছা ও কঠোর পরিশ্রম থাকলে জাতিকে কেউ ঠেকাতে পারবে না।”

নারী ও সংখ্যালঘু অধিকার বিষয়ে জামায়াত আমিরের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমরা মেয়েদেরকে মা হিসেবে সম্মান দেব, তারা সভ্যতার মিছিলে নেতৃত্ব দেবেন। ভিন্নধর্মীদেরও সম্মান করা হবে। অহিংস মানবিক জাতি ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।”

২০০৬ সালের ২৮ অক্টোবরের রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “চব্বিশের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ জাতিকে গজব থেকে রক্ষা করেছেন। প্রবাসীরাও তৎকালীন অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে রেমিট্যান্স বন্ধ করে প্রতিরোধ গড়েছিলেন।”

প্রবাসীদের ভোটাধিকার, কনস্যুলেট স্থাপন, এনআইডি রেজিস্ট্রেশন, এবং বিমানবন্দরে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবির প্রতি একমত পোষণ করে তিনি বলেন, “আমরা ক্ষমতায় যাই বা না যাই, এসব দাবি আদায়ের চেষ্টা করবো। আর দেশ পরিচালনার সুযোগ পেলে সবার কাছে তা পৌঁছে দেব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী যুক্তরাষ্ট্রের মুখপাত্র অধ্যাপক ড. নাকীবুর রহমান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. খালিদুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক ড. ইকবাল হোসাইন ও ব্যবসায়ী তালহা বকস।