সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ঘোষণার ১১ দিন পরই কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক মর্যাদা স্থগিত

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৫
ঘোষণার ১১ দিন পরই কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক মর্যাদা স্থগিত

ঘোষণার মাত্র ১১ দিন পর কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার।

বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশিরউদ্দীন শুক্রবার সাংবাদিকদের জানান, “এ বিষয়ে একটি দাপ্তরিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তবে কেন প্রজ্ঞাপনটি স্থগিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

গত ১৩ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।

আওয়ামী লীগ সরকারের সময় পর্যটননগরী কক্সবাজারে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ প্রকল্প শুরু হয় ২০২১ সালে। ওই প্রকল্পের আওতায় রানওয়ের দৈর্ঘ্য ৬ হাজার ৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯ হাজার ফুট করা হয়েছে, যাতে বড় আকারের আন্তর্জাতিক উড়োজাহাজ ওঠানামা করতে পারে।

সরকার পরিবর্তনের পর কিছু উন্নয়ন প্রকল্প অনিশ্চয়তায় পড়লেও কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজ চলমান ছিল। চলতি বছরের মার্চে বিমানবন্দরটি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এরপর বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বারবার নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে যান।

তবে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো বিদেশি এয়ারলাইন কক্সবাজার থেকে নিয়মিত ফ্লাইট চালুর আগ্রহ দেখায়নি। চট্টগ্রাম ও সিলেট থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপগামী ফ্লাইট থাকলেও কক্সবাজারকে তারা বাণিজ্যিকভাবে লাভজনক মনে করছে না।

বেসরকারি এয়ারলাইনগুলোর অনাগ্রহের মধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি মাস থেকেই কক্সবাজার-ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছিল। কিন্তু সেই ফ্লাইট শুরু হওয়ার আগেই স্থগিত হলো কক্সবাজারের ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ মর্যাদা।