সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

“জামায়াত কখনও স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে হাত মেলাবে না”

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৫
“জামায়াত কখনও স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে হাত মেলাবে না”

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য (রুকন) সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটা নতুন কথা বলা হচ্ছে—জামায়াত যদি ক্ষমতায় যায়, তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে। আমি বলব, যারা এমন কথা বলছে, তারা রাজনীতির সবচেয়ে বড় ভুল করছেন। যে আওয়ামী লীগ আল্লামা সাঈদীকে ৪৮ দিন রিমান্ডে রেখেও তার অবস্থান থেকে টলাতে পারেনি, যে আওয়ামী লীগ শহীদ আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের আগে জামায়াত নেতাদের কাছে প্রস্তাব পাঠিয়েছিল ‘বিএনপির সঙ্গে ঐক্য করবেন না, তাহলে বাঁচবেন’, সেই জামায়াত আজ আওয়ামী লীগের সঙ্গে আতাত করবে—এটা বিশ্বাসযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “জামায়াত ইসলামী কখনও স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে হাত মেলাবে না। বরং বিএনপি-ই করবে, কারণ তারা বুঝে গেছে জামায়াত শক্তিশালী হয়ে উঠছে। জামায়াতকে ঠেকাতে তাদের দরকার আরেকটি শক্তি—পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। সেই কারণেই তাদের মধ্যে গোপন বোঝাপড়া হতে পারে।”

মতিউর রহমান আকন্দ বলেন, “বাংলাদেশের মানুষ আজ ভারতের প্রভাব ও সেকুলারিজমের বিরুদ্ধে। আর ভারতবিরোধী হওয়ায় তারা আওয়ামী লীগেরও বিরুদ্ধে। তাই আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, জামায়াত ইসলামের বাংলাদেশ। ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয়ের পরই সরকার আতঙ্কিত। তারা বলছে, এই নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না—যদি সত্যিই প্রভাব না পড়ত, তাহলে তারা এত ব্যস্ত থাকত না। ছাত্র সমাজের জাগরণই প্রমাণ করছে পরিবর্তনের স্রোত বইছে।”

সম্মেলনে জেলা আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক, সাবেক আমির মাওলানা তৈয়্যবুজ্জামান, আব্দুস সালামসহ জেলার ছয়টি সংসদীয় আসনের মনোনীত নেতৃবৃন্দ।