সর্বশেষ
সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন: “ইউ হ‍্যাভ টু বুঝতে হবে, সবার আগে ইন্ডিয়া”।বান্দরবান আওয়ামী লীগের পিপি মাধবী মারমাকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন।আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপিজুলাইয়ের শিশু শহিদ জাবির ইব্রাহীমের মাকে সংরক্ষিত আসনের মনোনয়ন দিলো জামায়াত।শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মহাপরিচালক পদে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিনই ওএসডি।বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে মসজিদে তালা ঝুলিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন।সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বানিজ্য মন্ত্রীবিএনপির সংরক্ষিত এমপি হলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর।সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন: “ইউ হ‍্যাভ টু বুঝতে হবে, সবার আগে ইন্ডিয়া”।বান্দরবান আওয়ামী লীগের পিপি মাধবী মারমাকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন।আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপিজুলাইয়ের শিশু শহিদ জাবির ইব্রাহীমের মাকে সংরক্ষিত আসনের মনোনয়ন দিলো জামায়াত।শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মহাপরিচালক পদে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিনই ওএসডি।বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে মসজিদে তালা ঝুলিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন।সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বানিজ্য মন্ত্রীবিএনপির সংরক্ষিত এমপি হলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর।
Live Bangla Logo

ইসকনের বিরুদ্ধে তদন্ত দাবি জমিয়তের

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫
ইসকনের বিরুদ্ধে তদন্ত দাবি জমিয়তের

টঙ্গীর এক ইমামকে হুমকি দেওয়ার পর অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি ইসকনের সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “টঙ্গী থেকে একজন সম্মানিত ইমামকে বারবার হুমকি, এরপর অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে হাত-পা শিকল দিয়ে বেঁধে রাখা—এটি জঘন্য, অমানবিক ও সাম্প্রদায়িক উসকানিমূলক কাজ। কোনো সভ্য রাষ্ট্রে এমন বর্বরতা মেনে নেওয়া যায় না।”

নেতৃদ্বয় অভিযোগ করেন, ইসকনের মতো সংগঠনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ধর্মীয় উসকানি, আলেম সমাজকে অপমান ও নির্যাতনের ঘটনা ঘটছে, অথচ প্রশাসন নীরব রয়েছে। তারা বলেন, “ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে এমন ন্যক্কারজনক ঘটনা সহ্য করা হবে না। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়বে এবং দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।”

জমিয়তের বিবৃতিতে ইসকন সংশ্লিষ্ট অপহরণকারীদের দ্রুত সনাক্ত ও গ্রেপ্তার, অপহৃত ইমামের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত, ইসকনের কর্মকাণ্ড তদন্ত এবং দেশের আলেম-ইমাম সমাজের সুরক্ষা নিশ্চিতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।