সর্বশেষ
দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, At least one killed and nine hospitalised in Midland, Texas shootingসূত্রের খবর অনুযায়ী, UN adopts treaty setting standards for gig economy workersসংবাদ সূত্রে জানা গেছে, Venezuela hits out at Trinidad and Tobago in oil spill spatUS judge refuses to block Trump’s White House UFC fightখবরে প্রকাশ, How the Gulf will manage collective security after the Iran war endsসংবাদ সূত্রে জানা গেছে, Can Pakistan push the US-Iran deal over the finish line?UK court jails Palestinian Action activists on ‘terrorism’ chargesনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Putin admits Ukraine attacks hitting Russian economy, societyদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, At least one killed and nine hospitalised in Midland, Texas shootingসূত্রের খবর অনুযায়ী, UN adopts treaty setting standards for gig economy workersসংবাদ সূত্রে জানা গেছে, Venezuela hits out at Trinidad and Tobago in oil spill spatUS judge refuses to block Trump’s White House UFC fightখবরে প্রকাশ, How the Gulf will manage collective security after the Iran war endsসংবাদ সূত্রে জানা গেছে, Can Pakistan push the US-Iran deal over the finish line?UK court jails Palestinian Action activists on ‘terrorism’ chargesনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Putin admits Ukraine attacks hitting Russian economy, society
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সাবেক বিএনপি নেতা ফয়জুল করিম মুবিনের আওয়ামী লীগ সমর্থনের ঘোষণা

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫
সাবেক বিএনপি নেতা ফয়জুল করিম মুবিনের আওয়ামী লীগ সমর্থনের ঘোষণা

কিশোরগঞ্জের সাবেক প্রতিমন্ত্রীপুত্র ও বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিন আওয়ামী লীগকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। বুধবার (২২ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি দলত্যাগের পর প্রথমবারের মতো প্রকাশ্যে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন জানান।

লাইভে ফয়জুল করিম মুবিন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য কিছুদিন আগে শোনা গেছে, উনি বলেছেন দেশে আসবেন। তাহলে প্রতিটি বাঙালি-বাংলাদেশি বিশ্বাস করুন—মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে আসবেন কিংবা চলে এসেছেন। আমি পাগলের প্রলাপ বকতে পারি, কিন্তু মুজিবকন্যা শেখ হাসিনা পাগলের প্রলাপ বকার মতো মহিলা নন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত এই দেশে কোনো নির্বাচন হয়নি, ভবিষ্যতেও হবে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও ধর্মনিরপেক্ষতার পক্ষে যারা, তাদের এখনই আওয়াজ তুলতে হবে। শেখ হাসিনা দেশে ফিরলে তখন নয়, এখনই কথা বলার সময়।”

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন সাবেক এই বিএনপি নেতা।

দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ফয়জুল করিম মুবিন। তিনি জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক, কিশোরগঞ্জ পৌর বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের স্থানীয় শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার বাবা মরহুম ফজলুল করিম ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও তৎকালীন সরকারের প্রতিমন্ত্রী (১৯৭৮–১৯৮২ মেয়াদে)। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মুবিনের আওয়ামী লীগ সমর্থনের ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

কিশোরগঞ্জের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুবিনের এই অবস্থান বিএনপির জন্য বড় ধাক্কা হতে পারে, অন্যদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতারা মনে করছেন—অভিজ্ঞ এই রাজনীতিবিদের যোগদান সংগঠনকে আরও শক্তিশালী করবে।