সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেটি ভাষা ও নাগরিলিপির স্বীকৃতির দাবিতে সিলেটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫
সিলেটি ভাষা ও নাগরিলিপির স্বীকৃতির দাবিতে সিলেটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সিলেটি ভাষা ও সিলেটি নাগরিলিপিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ‘সিলেটি ভাষা স্বীকৃতি আন্দোলন পরিষদ’। বুধবার (২২ অক্টোবর) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

আন্দোলন পরিষদের আহ্বায়ক মুহাম্মদ দিলওয়ার হুসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিবের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মো. সুয়েজ হোসেনসহ অন্যান্য বক্তারা।

বক্তারা বলেন, সিলেটি ভাষা হাজার বছরের ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ এক স্বতন্ত্র ভাষা, যার নিজস্ব ব্যাকরণ ও নাগরিলিপি রয়েছে। এই ভাষা কেবল সিলেট অঞ্চলের নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সিলেটি জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক।

তারা আরও বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব দেশের সকল স্বতন্ত্র ভাষা সংরক্ষণ ও বিকাশ করা। সেই আলোকে সিলেটি ভাষা ও নাগরিলিপিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া সময়ের দাবি। বক্তারা উল্লেখ করেন, সিলেটি ভাষা বিশ্বের বহুল ব্যবহৃত ভাষার তালিকায় ৯৭তম এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও বাংলাদেশে এখনো সরকারি স্বীকৃতি পায়নি।

আন্দোলনকারীরা সিলেটি ভাষাকে শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যমে অন্তর্ভুক্ত করা এবং নাগরিলিপি সংরক্ষণ ও গবেষণার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।