সর্বশেষ
খবরে প্রকাশ, Trump announces Iran ceasefire extension but says blockade remainsদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, EU eyes options as Iran conflict threatens jet fuel shortagesখবরে প্রকাশ, Real Madrid close on Barcelona as Mbappe and Vinicius net against AlavesPeru’s election chief steps down amid frustration over long vote countহজের মাসে কেন ওমরাহ করেছেন নবীজিখবরে প্রকাশ, Germany, Italy block bid to suspend EU-Israel trade agreementসংবাদ সূত্রে জানা গেছে, Trump announces Iran ceasefire extension but says blockade remainsদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, EU eyes options as Iran conflict threatens jet fuel shortagesখবরে প্রকাশ, Trump announces Iran ceasefire extension but says blockade remainsদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, EU eyes options as Iran conflict threatens jet fuel shortagesখবরে প্রকাশ, Real Madrid close on Barcelona as Mbappe and Vinicius net against AlavesPeru’s election chief steps down amid frustration over long vote countহজের মাসে কেন ওমরাহ করেছেন নবীজিখবরে প্রকাশ, Germany, Italy block bid to suspend EU-Israel trade agreementসংবাদ সূত্রে জানা গেছে, Trump announces Iran ceasefire extension but says blockade remainsদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, EU eyes options as Iran conflict threatens jet fuel shortages
Live Bangla Logo

তৃতীয় টার্মিনালের কার্গো ভিলেজে জটিলতা: এক হাজার কোটি টাকার বকেয়া দাবি ঠিকাদারের

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫
তৃতীয় টার্মিনালের কার্গো ভিলেজে জটিলতা: এক হাজার কোটি টাকার বকেয়া দাবি ঠিকাদারের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্গো ভিলেজ ব্যবহারে জটিলতার সৃষ্টি হয়েছে। নির্মাণকাজের বকেয়া হিসেবে এক হাজার কোটি টাকা দাবি করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। তবে এই টাকার অঙ্ক নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ফলে অর্থনৈতিক গরমিলের কারণে নতুন কার্গো ভিলেজ চালু করা যাচ্ছে না।

বিমানবন্দরের পুরোনো কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর নবনির্মিত তৃতীয় টার্মিনালের কার্গো ভিলেজ ব্যবহার শুরু করতে চিঠি দেয় বেবিচক। জবাবে ঠিকাদার প্রতিষ্ঠান বকেয়া বিল পরিশোধের দাবি জানায় এবং অর্থ না পেলে ভবন হস্তান্তর করতে অপারগতা প্রকাশ করে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে বেবিচক সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। শাহজালাল বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের বিষয়ে আয়োজিত ওই ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,

“নতুন যে অত্যাধুনিক ইমপোর্ট কার্গো ভবন (তৃতীয় টার্মিনালের অংশ) তৈরি হয়েছে, সেটি এখনো চালু হয়নি অর্থনৈতিক জটিলতার কারণে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক গ্যাপ রয়ে গেছে এক হাজার কোটি টাকার বেশি। আমরা সেই গ্যাপ পূরণে দুই পক্ষের মধ্যে সমন্বয়ের চেষ্টা করছি।”

তিনি আরও জানান, বিষয়টি নিরসনে একটি যৌথ বোর্ড গঠন করা হয়েছে। সরকারি বরাদ্দ ও ঠিকাদারি দাবির পার্থক্য নিরসন হলেই নতুন কার্গো ভবনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর ও চালু করা হবে।

#শাহজালাল #বিমানবন্দর #কার্গোভিলেজ #বেবিচক #লাইভবাংলা