সর্বশেষ
Live Bangla Logo

হোয়াইট হাউজে ট্রাম্পের নতুন বলরুম প্রকল্পে ইস্ট উইংয়ের অংশ ভাঙা শুরু

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫
হোয়াইট হাউজে ট্রাম্পের নতুন বলরুম প্রকল্পে ইস্ট উইংয়ের অংশ ভাঙা শুরু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন বলরুম নির্মাণের কাজ শুরু হওয়ায় হোয়াইট হাউজের ইস্ট উইংয়ের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। সোমবার ইস্ট উইংয়ের একটি ঢেকে দেওয়া প্রবেশপথ ও জানালার বিশাল অংশ ভাঙার কাজ শুরু করেন নির্মাণকর্মীরা। প্রকল্পটি ‘সম্পূর্ণ আধুনিকীকরণ’-এর অংশ বলে জানিয়েছে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ।

প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, প্রায় ২৫০ মিলিয়ন ডলার ব্যয়ে বলরুমটি নির্মিত হবে, তবে এটি বিদ্যমান কাঠামোর প্রতি সম্মান রেখেই তৈরি করা হবে।

তিনি বলেন, “বিদ্যমান ভবনে কোনো হস্তক্ষেপ করা হবে না। এটি এর কাছাকাছেই থাকবে, কিন্তু স্পর্শ করবে না। আমি হোয়াইট হাউজের প্রতি গভীর শ্রদ্ধা রাখি—এটি আমার প্রিয় স্থান।”

নতুন এই বলরুমটি রাষ্ট্রীয় নৈশভোজ, আনুষ্ঠানিক অভ্যর্থনা ও কূটনৈতিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

প্রকল্পটির কাজ শেষ হতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।