সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০টি চুক্তি বাতিলের দাবি আসিফ মাহমুদের, পররাষ্ট্র উপদেষ্টার নীরবতা

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫
ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০টি চুক্তি বাতিলের দাবি আসিফ মাহমুদের, পররাষ্ট্র উপদেষ্টার নীরবতা

ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের সময় সম্পাদিত ১০টি দ্বিপাক্ষিক চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে বলে দাবি করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রবিবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি বাতিল হয়েছে, বাকি কয়েকটি পুনর্বিবেচনাধীন রয়েছে।”

সোমবার (২০ অক্টোবর) রাতে বিষয়টি নিয়ে সাংবাদিকেরা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।”

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ ভারতের সঙ্গে হওয়া চুক্তি ও প্রকল্পগুলোর একটি তালিকাও প্রকাশ করেন, যেখানে ১০টি বাতিল এবং কয়েকটি পুনর্বিবেচনাধীন হিসেবে উল্লেখ করা হয়েছে। তার দেওয়া তালিকা অনুযায়ী—

১. ত্রিপুরা–চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প (বাতিল)

২. অভয়পুর–আখাউড়া রেলপথ সম্প্রসারণ (বাতিল)

৩. আশুগঞ্জ–আগরতলা করিডোর (বাতিল)

৪. ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প (বাতিল)

৫. কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প (স্থগিত)

৬. বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি (বাতিল)

৭. ফারাক্কাবাদ প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব (বাতিল)

৮. সিলেট–শিলচর সংযোগ প্রকল্প (বাতিল)

৯. পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি (বাতিল)

১০. ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা) (বাতিল)

১১. আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি (পুনর্বিবেচনা)

১২. গঙ্গা পানি বণ্টন চুক্তি (নবায়ন/পুনর্বিবেচনা)

১৩. তিস্তা নদী পানি বণ্টন চুক্তি (খসড়া অবস্থায়, আলোচনাধীন)

১৪. ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই-এর সঙ্গে ট্যাগ বোট চুক্তি (বাতিল)

তালিকায় দেখা যায়, বাংলাদেশের সীমান্ত ও জ্বালানি অবকাঠামো–সংক্রান্ত একাধিক বড় প্রকল্প বাতিল হয়েছে বলে দাবি করা হয়েছে।

সরকারি পর্যায়ে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

#বাংলাদেশভারতসম্পর্ক #চুক্তিবাতিল #পররাষ্ট্রনীতি #আসিফমাহমুদ #শেখহাসিনাশাসন