সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

হংকংয়ে কার্গো প্লেন দুর্ঘটনায় দুই বিমানবন্দর কর্মীর মৃত্যু

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫
হংকংয়ে কার্গো প্লেন দুর্ঘটনায় দুই বিমানবন্দর কর্মীর মৃত্যু

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে অন্তত দুইজন বিমানবন্দর কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাকবলিত প্লেনে থাকা চার ক্রু সদস্য জীবিত রয়েছেন। এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮, যা পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এ সি টি, সোমবার স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে দুবাই থেকে হংকং পৌঁছায়।

উত্তর দিকের রানওয়েতে নামার সময় প্লেনটি বিমানবন্দরের একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায় এবং সাগরে পড়ে যায়। দুর্ঘটনায় বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশের বরাতে আরটিএইচকে জানিয়েছে, নিহতরা ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে প্লেনে থাকা চারজন ক্রু সদস্য জীবিত আছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট রানওয়েটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, যদিও বিমানবন্দরের অন্য দুইটি রানওয়ে চালু রয়েছে।

হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগ জানিয়েছে, অবতরণের সময় আবহাওয়া ছিল স্বাভাবিক ও রানওয়ে ছিল নিরাপদ। তবু কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করা হচ্ছে। স্থানীয় সময় সকাল ১০টায় এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, প্লেনটি দুইভাগ হয়ে গেছে, তবে এখনো ব্ল্যাকবক্স উদ্ধার করা সম্ভব হয়নি।