সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বাগ্‌যুদ্ধে সালাউদ্দিন ও নাহিদ ইসলাম

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫
বাগ্‌যুদ্ধে সালাউদ্দিন ও নাহিদ ইসলাম

শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ‘ফ্যাসিস্ট’ বলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলামের এমন মন্তব্যের জবাব দিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘‘যারা জাতির কাছে ক্ষমা চাইতে বলেন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব রয়েছে।’’

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এরআগে সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিছু ‘আওয়ামী ফ্যাসিস্ট’ ব্যক্তি জুলাই যোদ্ধা নাম ব্যবহার করে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রতি প্রকৃত সম্মান জানানোর একমাত্র উপায় হলো তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হলে তবেই তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে।’

জুলাই সনদ স্বাক্ষরকে বাংলাদেশের ভবিষ্যতের দিকনির্দেশনা হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের সুবিধাভোগী কিছু দল চায় না বিএনপি ক্ষমতায় আসুক।

জুলাই সনদ স্বাক্ষরের দিন দাবি আদায়ে বিক্ষোভে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বক্তব্যের জন্যই সালাহউদ্দিন আহমদকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা নিজেদের গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে পরিচয় দেন, কিন্তু অভিজ্ঞতার অভাবে নানা মন্তব্য করেন, তাদের প্রতি আহ্বান—রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করুন।’

তিনি আরও বলেন, ‘আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। প্রকৃত জুলাই যোদ্ধারা বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত থাকতে পারেন না, তাহলে কেন তারা সেই দায় নিচ্ছেন?’

উল্লেখ্য, শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ঘটে যাওয়া বিশৃঙ্খলা নিয়ে আমরা অনুসন্ধান করছি। দেখা গেছে, সেখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল ব্যক্তি ঢুকেছিল। আমরা মনে করি, তারা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনীর অংশ। আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্নভাবে বিশৃঙ্খলার চেষ্টা করছে। প্রকৃত জুলাই যোদ্ধা বা অভ্যুত্থান সংশ্লিষ্ট কেউ এসব ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে না।’

পরে দুপুরে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যা দেওয়ায় সালাহউদ্দিন আহমদকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।