সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

‘আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে শেখ হাসিনার পা ধরেও মাফ মিলবে না’ — রাশেদ খান

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫
‘আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে শেখ হাসিনার পা ধরেও মাফ মিলবে না’ — রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় ফিরে আসে, তাহলে মানুষ শেখ হাসিনার পা ধরেও মাফ পাবে না।

রোববার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ অভিযোগ করেন, নির্বাচনকে ব্যাহত করার উদ্দেশ্যে আওয়ামী লীগ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, গুপ্তহত্যা ও নির্বাচন বানচাল করার পরিকল্পনা নিতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব পরিকল্পনা সফল হলে দেশে আবারও ১/১১ পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভোটের রাজনীতি ভেবে যারা আওয়ামী লীগকে ক্ষমা করার চিন্তা করছেন, তাদের উদ্দেশে রাশেদ বলেন, “আওয়ামী লীগ ফিরলে তারা শেখ হাসিনার পা ধরলেও মাফ পাবেন না।”