সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা, কার্গো ভিলেজ যে কাজে ব্যবহার হয়।

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫
শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা, কার্গো ভিলেজ যে কাজে ব্যবহার হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনে বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আগুনে একাধিক ওয়্যারহাউজ ও একটি এয়ার এক্সপ্রেস সম্পূর্ণ পুড়ে গেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আগুনের সূত্রপাত অসতর্কতা নাকি অবহেলা, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।

কার্গো ভিলেজ ব্যবহারকারীদের বড় একটি অংশ তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তা। তারা তুলনামূলকভাবে হালকা যন্ত্রপাতি ও ইলেকট্রনিক পণ্য আমদানি এবং তৈরি পোশাক ও নমুনা পাঠানোর কাজে এই স্থাপনাটি ব্যবহার করে থাকেন।

এছাড়া আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস যেমন ডিএইচএল, ফেডএক্সসহ বিভিন্ন সংস্থা এখান থেকেই গ্রাহকদের নথি ও পার্সেল আদান-প্রদান করে।

ওষুধ শিল্পের উদ্যোক্তারা কাঁচামাল আমদানির জন্য এবং কৃষিপণ্য রফতানিকারকরা—বিশেষ করে শাকসবজি ও অন্যান্য পচনশীল পণ্য রফতানির জন্য—এই কার্গো ভিলেজ ব্যবহার করেন।

বিমানবন্দরের আমদানি কমপ্লেক্সে সাধারণত রাখা হয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী, ইলেকট্রনিকস ও যন্ত্রাংশ, তৈরি পোশাক ও কাপড়, হালকা ও মাঝারি মেশিনারি, আন্তর্জাতিক কুরিয়ার নথিপত্র ও ই-কমার্স পণ্য।

অগ্নিকাণ্ডে এসব পণ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শাহজালাল #বিমানবন্দরে #অগ্নিকান্ড