সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রামগঞ্জে উঠান বৈঠক: লক্ষ্মীপুর-১ আসনে প্রার্থী হতে পারেন উপদেষ্টা মাহফুজ আলম

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫
রামগঞ্জে উঠান বৈঠক: লক্ষ্মীপুর-১ আসনে প্রার্থী হতে পারেন উপদেষ্টা মাহফুজ আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম প্রার্থী হতে পারেন বলে জানিয়েছেন তার ভাই মাহবুব আলম।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় রামগঞ্জের ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত উঠান বৈঠক ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মাহবুব আলম বলেন, “গত ১৭ বছরে রামগঞ্জে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। অবকাঠামোগতভাবে উপজেলা ভেঙে পড়েছে। মানুষ বাকস্বাধীনতা হারিয়ে ফেলেছিল। তবে ৫ আগস্টের পটপরিবর্তনের পর মানুষ এখন মুক্তভাবে মত প্রকাশ করতে পারছে।”

তিনি আরও বলেন, “৪নং ইছাপুর ইউনিয়নের গর্ব, এখানকার মাটি থেকে আমরা একজন উপদেষ্টা পেয়েছি—মাহফুজ আলম। তাঁর মাধ্যমে রামগঞ্জের উন্নয়ন ত্বরান্বিত করার চেষ্টা করছি। আগামী নির্বাচনে আমরা এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলে মাহফুজ আলম প্রার্থী হবেন।”

তিনি বলেন, “৫ আগস্টের পর দেশে পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের কবর রচিত হয়েছে। প্রতিহিংসার রাজনীতি আর চলবে না।”

সভায় এনসিপির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মাসুম বিল্লাহ সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব মাহমুদুন নবী টিটু।

এ সময় বক্তব্য রাখেন এনসিপির সদস্য আরিফ সোহেল, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি ডা. ইসমাইল, ছাত্র প্রতিনিধি ইসমাইল রাফি ও নাইম সালেহীন প্রমুখ।

#নির্বাচন #এনসিপি #লক্ষ্মীপুর #রামগঞ্জ #লাইভবাংলা