সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

প্রিপেইড মিটারে গ্রাহকদের ভোগান্তি।

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫
প্রিপেইড মিটারে গ্রাহকদের ভোগান্তি।

হয়রানি মুক্তির আশায় প্রিপেইড মিটার বসানো হলেও এখন গ্রাহক ভোগান্তি বেড়েছে আরও বেশি। হাজার টাকা রিচার্জে তাৎক্ষণিক কেটে নেওয়া হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত, তবে কোন খাতে এই টাকা যাচ্ছে—তা জানেন না বেশিরভাগ গ্রাহক।

রাজধানীর উত্তরার বাসিন্দা মামুন জানান, এক হাজার টাকা রিচার্জের পর মাত্র তিন দিনেই ব্যালান্স শেষ হয়ে যায়, যেখানে আগে পোস্টপেইডে মাসে তিন হাজার টাকার মধ্যে বিদ্যুৎ খরচ হতো।

একই অভিযোগ দেশের হাজারো গ্রাহকের। তারা বলছেন, আগে হাজার টাকায় মাস চললেও এখন বিল দ্বিগুণ হচ্ছে, রিচার্জের পরও নানা চার্জ কেটে ফেলা হচ্ছে যার কোনো স্বচ্ছতা নেই।

ডেসকোর কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম বলেন,

“গ্রাহকের সঙ্গে অবিচার হচ্ছে, এনার্জি রেগুলেটরি কমিশনের উচিত দ্রুত ব্যাখ্যা ও সমাধান দেওয়া।”

২০০৪ সালে হয়রানি কমাতে প্রিপেইড মিটার চালু হলেও, এখন তা-ই নতুন ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।