সর্বশেষ
সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন: “ইউ হ‍্যাভ টু বুঝতে হবে, সবার আগে ইন্ডিয়া”।বান্দরবান আওয়ামী লীগের পিপি মাধবী মারমাকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন।আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপিজুলাইয়ের শিশু শহিদ জাবির ইব্রাহীমের মাকে সংরক্ষিত আসনের মনোনয়ন দিলো জামায়াত।শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মহাপরিচালক পদে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিনই ওএসডি।বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে মসজিদে তালা ঝুলিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন।সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বানিজ্য মন্ত্রীবিএনপির সংরক্ষিত এমপি হলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর।সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন: “ইউ হ‍্যাভ টু বুঝতে হবে, সবার আগে ইন্ডিয়া”।বান্দরবান আওয়ামী লীগের পিপি মাধবী মারমাকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন।আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপিজুলাইয়ের শিশু শহিদ জাবির ইব্রাহীমের মাকে সংরক্ষিত আসনের মনোনয়ন দিলো জামায়াত।শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মহাপরিচালক পদে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিনই ওএসডি।বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে মসজিদে তালা ঝুলিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন।সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বানিজ্য মন্ত্রীবিএনপির সংরক্ষিত এমপি হলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর।
Live Bangla Logo

শিরোনাম: সিজিপিএ ৩.৫০ পেলেই সেমিস্টার ফি দেবে শাবিপ্রবি ছাত্রদল।

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫
শিরোনাম: সিজিপিএ ৩.৫০ পেলেই সেমিস্টার ফি দেবে শাবিপ্রবি ছাত্রদল।

সিজিপিএ ৩.৫০ বা তার বেশি পেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদল নেতাকর্মীদের সেমিস্টার ও ক্রেডিট ফি বহনের ঘোষণা দিয়েছে সংগঠনটির শাবিপ্রবি শাখা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ‘সুস্থ ধারার ও পরিচ্ছন্ন রাজনীতি চর্চা’ শীর্ষক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান।

সভায় সভাপতি রাহাত জামান বলেন, “আমরা চাই শাবিপ্রবি ছাত্রদল শিক্ষায়, আদর্শে ও সংগঠনে উদাহরণ সৃষ্টি করুক। যে কোনো নেতাকর্মী যদি সিজিপিএ ৩.৫০ বা তার বেশি অর্জন করে, তার সেমিস্টার ফি এবং ক্রেডিট ফি বহন করবে সংগঠন।”

তিনি আরও বলেন, “ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি পরিবার। আমরা আমাদের সদস্যদের মেধা বিকাশে সহযোগিতা করব, যাতে তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে সক্ষম হয়।”

সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, এটি ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করবে।