সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রশিবিরের ওয়াশিং মেশিন ও পানির ফিল্টার স্থাপন।

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রশিবিরের ওয়াশিং মেশিন ও পানির ফিল্টার স্থাপন।

নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ওয়াশিং মেশিন ও ঠান্ডা-গরম পানির ফিল্টার স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সংগঠনটির ‘নিরাপদ পানি পান প্রকল্প’-এর অংশ হিসেবে ছাত্রী হলে এসব সরঞ্জাম স্থাপন করা হয়। নতুন ফিল্টার ও ওয়াশিং মেশিন পেয়ে আনন্দ প্রকাশ করেছেন হলের শিক্ষার্থীরা।

সমাজবিজ্ঞান বিভাগের আবাসিক শিক্ষার্থী ফারজানা হক লুবনা বলেন,

“আমাদের হলে নিরাপদ পানির ফিল্টারের ঘাটতি ছিল। কাপড় ধোয়ার ক্ষেত্রেও সমস্যা হতো। ছাত্রশিবিরের এই উদ্যোগে আমাদের ভোগান্তি কিছুটা কমবে।”

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিশা পারভীন বলেন,

“ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব কাজ করছে, এটা ভালো দিক। ছাত্রী হলে নানা সংকট আছে। এগুলোর সমাধান জরুরি।”

ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন,

“ছাত্রী হলের বোনদের চাহিদার ভিত্তিতে আমরা একটি আধুনিক ওয়াশিং মেশিন ও একটি ঠান্ডা-গরম পানির ফিল্টার দিয়েছি। শিক্ষার্থীদের সব সংকটে আমরা পাশে থাকতে চাই।”

শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন,

“আমাদের চলমান ‘নিরাপদ পানি পান প্রকল্প’-এর অংশ হিসেবে ছাত্রী হলে ফিল্টার ও ওয়াশিং মেশিন স্থাপন করা হয়েছে।”

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা বলেন,

“আমাদের হলে এসব জিনিসের প্রয়োজন ছিল। ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহীম খলিল, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জগন্নাথ #বিশ্ববিদ‍্যালয় #জাবি #শিবির #পানির #ফিল্টার #ওয়াশিং #মেশিন