সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেট ৬ আসনের উন্নয়নে নানা দাবি তুললেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫
সিলেট ৬ আসনের উন্নয়নে নানা দাবি তুললেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

সিলেটের যোগাযোগব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সঙ্গে জেলা প্রশাসক আয়োজিত বৈঠকে সিলেট ৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দাবি তুলে ধরেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সড়ক ও জনপথ বিভাগ (সওজ), এলজিইডি, বিমানবন্দর ও রেলওয়ে কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা।

বৈঠকে অংশ নিয়ে এমরান আহমদ চৌধুরী বলেন, “সিলেটের জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই এমন একটি সময়োপযোগী উদ্যোগ নেওয়ার জন্য। সিলেটের যোগাযোগব্যবস্থার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।”

তিনি সভায় বিশেষভাবে সিলেট-সুতারকান্দি সড়ককে চার লেনে উন্নীত করার দাবি জানান। এই প্রস্তাবের যৌক্তিকতা ও বাস্তবতার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরে তিনি বলেন, “এই সড়ক শুধু বিয়ানীবাজার বা গোলাপগঞ্জ নয়, পুরো সিলেট অঞ্চলের বাণিজ্যিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এছাড়া তিনি শেওলা সেতু নির্মাণ প্রকল্প, দেওয়ানের পুল এলাকার সমস্যা, এবং বিয়ানীবাজারের বরাইগ্রাম সড়কের সংস্কার বিষয়ে জোরালোভাবে আলোচনা করেন। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

এমরান আহমদ চৌধুরী আরও বলেন, “বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে ভবিষ্যতে আরও উন্নয়ন প্রকল্প গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। এ ধরনের জবাবদিহিতামূলক ও অংশগ্রহণমূলক বৈঠকের মাধ্যমে সিলেট অঞ্চলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।”

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, সিলেটের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিতে সরকার এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।