সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেট মহানগরে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু ১৯ অক্টোবর থেকে, এসএমপির বিজ্ঞপ্তি।

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫
সিলেট মহানগরে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু ১৯ অক্টোবর থেকে, এসএমপির বিজ্ঞপ্তি।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে। এ বিষয়ে নতুন করে সংশোধিত পুনঃবিজ্ঞপ্তি জারি করে ১৮ অক্টোবর ২০২৫ শনিবারের মধ্যে ফুটপাত ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দোকানপাট, যানবাহন ও অন্যান্য স্থাপনা স্বেচ্ছায় অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এসএমপি কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ব্যর্থ হলে ১৯ অক্টোবর ২০২৫ রবিবার থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সিলেট মহানগরীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান, গাড়ি কিংবা অন্য কোনো স্থাপনা স্থাপন করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। নগরবাসীর সুবিধা ও জননিরাপত্তার স্বার্থে সবাইকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে।”

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

এদিকে নগরবাসী পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকলে সিলেট শহর আরও সুন্দর ও চলাচলযোগ্য হয়ে উঠবে।