সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেট-৬ আসনে নির্বাচনী প্রচারণায় পোস্টার-ব্যানার বিকৃতির ঘটনায় সমালোচনার ঝড়

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫
সিলেট-৬ আসনে নির্বাচনী প্রচারণায় পোস্টার-ব্যানার বিকৃতির ঘটনায় সমালোচনার ঝড়

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে উত্তেজনা বাড়ছে। এবার জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মাদ সেলিম উদ্দিনের বিলবোর্ড বিকৃতির ঘটনা ঘটেছে। ছবিতে দেখা গেছে, প্রার্থীর মুখমণ্ডল ও দাড়িপাল্লা প্রতীকের ওপর কে বা কারা কাদা মেখে দিয়েছে।

এর আগে একই আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটেছিল। ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলছেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতির ঐতিহ্যকে এমন কর্মকাণ্ড কলুষিত করছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনকে সামনে রেখে এমন প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ গণতান্ত্রিক পরিবেশের জন্য শুভ নয়। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন—যেন নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করে সব দলের প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, সিলেট-৬ আসনে এবারের নির্বাচনে বিএনপি থেকে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি জমিয়ত ও জামায়াতের একজন করে প্রার্থীও নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

স্থানীয় সচেতন নাগরিকেরা বলছেন, “প্রচারপত্র ছেঁড়া বা বিকৃতি কোনো রাজনৈতিক শক্তির পরিচায়ক হতে পারে না। সবাইকে সহনশীলতা ও সৌজন্যের রাজনীতি চর্চা করতে হবে।”