সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পঞ্চগড়ে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি।

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫
পঞ্চগড়ে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি।

এইচএসসি পরীক্ষার ফলাফলে পঞ্চগড় জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের পর এমন তথ্য জানা যায়।

শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো—বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ। তিনটি প্রতিষ্ঠানই এখনো এমপিওভুক্ত নয়।

তথ্য অনুযায়ী, বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন পরীক্ষায় অংশ নিলেও ৪ জন অনুপস্থিত ছিল। মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন পরীক্ষায় অংশ নেয়, আর আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ থেকে ৪ জনের মধ্যে ২ জন পরীক্ষায় অংশ নেয়।

মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সপেন্দ্রনাথ বর্মণ বলেন, “আমাদের কলেজ শাখা এমপিওভুক্ত নয়। কয়েক বছর ধরে শিক্ষক সংকটে আছি। এজন্য একজন পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেনি।”

বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী বলেন, “ভর্তি হওয়ার পর অধিকাংশ শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে। পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলায় কেউ পাস করতে পারেনি।”

আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজের অধ্যক্ষ হাসান আলী জানান, “চারজনের মধ্যে দুজন পরীক্ষায় অংশ নেয়। আমরা মনে করি, তারা পাস করতে পারত। ফলাফল পুনঃনিরীক্ষার জন্য বোর্ড চ্যালেঞ্জ করব।”

এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী বলেন, “যেসব প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি, তাদের শোকজ করা হবে। এই ফলাফলের কারণ খুঁজে বের করে ভবিষ্যতে কিভাবে উন্নতি আনা যায়, সে ব্যবস্থা নেওয়া হবে।”