সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

এইচএসসি পরিক্ষার ফলাফল ২০ বছরের মধ্যে সর্বনিম্ন।

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫
এইচএসসি পরিক্ষার ফলাফল ২০ বছরের মধ্যে সর্বনিম্ন।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম এবং ২০০৫ সালের পর এবারই সর্বনিম্ন পাসের হার। জিপিএ-৫ অর্জন করেছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ইংরেজি বিষয়ে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। পরে রাজধানীর বকশিবাজারে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিস্তারিত তথ্য উপস্থাপন করে।

বোর্ডভিত্তিক ফলাফলে দেখা যায়, ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ। রাজশাহীতে ৫৯.৪০, চট্টগ্রামে ৫২.৫৭, দিনাজপুরে ৫৭.৪৯, ময়মনসিংহে ৫১.৫৪, যশোরে ৫০.২০, সিলেটে ৫১.৮৬, কুমিল্লায় ৪৮.৮৬ এবং বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ।

২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন প্রায় ১ লাখ ৪৭ হাজার শিক্ষার্থী। তুলনায় এবার জিপিএ-৫ কমেছে প্রায় ৭৮ হাজার।

এ বছরও মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছে। ছেলেদের চেয়ে ৫৯ হাজার ২৩২ জন বেশি মেয়ে শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৯১ জন বেশি।