সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

“কেমন সিলেট চাই?”— নাগরিক মতামত জানাতে আহ্বান খন্দকার আব্দুল মুক্তাদিরের।

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫
“কেমন সিলেট চাই?”— নাগরিক মতামত জানাতে আহ্বান খন্দকার আব্দুল মুক্তাদিরের।

রাজনীতিতে গণঅংশগ্রহণ ও নতুন ধারার প্রয়াসে শুরু হচ্ছে ‘পরিবর্তনের নবযাত্রা’ উদ্যোগ।

গণমানুষের মতামতকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে নতুন উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। “কেমন সিলেট চাই? পরিবর্তনের নবযাত্রা— নাগরিক মতামত” শীর্ষক এই কর্মসূচির মাধ্যমে তিনি সিলেটবাসীর প্রত্যাশা, সমস্যা ও স্বপ্নের শহর গঠনে তাঁদের সরাসরি মতামত জানতে চেয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় মুক্তাদির বলেন,

“গণতন্ত্র মানেই গণমানুষের ক্ষমতায়ন— আপনার ক্ষমতায়ন। দীর্ঘ দুই দশকের জনবিমুখ রাজনীতির পর আমরা আজ নতুন দিগন্তের দ্বারপ্রান্তে। রাজনীতিকে এখন ভিন্ন ধারা ও ভিন্ন ব্যবস্থার মাধ্যমে ভাবার সময় এসেছে।”

তিনি আরও বলেন, “জনসম্পৃক্তহীন প্রকল্প কিংবা আইন নয়, আমরা চাই এমন একটি ব্যবস্থা যেখানে নাগরিকের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”

এই লক্ষ্যেই আগামী ২০ দিন ধরে ফেসবুক পেজ ও শহরের বিভিন্ন স্থানে QR কোডের মাধ্যমে নাগরিকদের মতামত সংগ্রহ করা হবে। নাগরিকরা অনলাইনে দেওয়া প্রশ্নাবলীতে উত্তর দিয়ে জানাতে পারবেন তাঁদের কাঙ্ক্ষিত সিলেটের চিত্র, সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা।

👉 নাগরিক মতামতের লিংক: forms.gle/g46uvE3Ps59vfNnf8

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “আপনার চিন্তা ও মতামতের প্রতিফলন ঘটিয়ে নতুন সিলেট গড়ে তুলতে আমাদের এই ভিন্ন প্রচেষ্টা। আমি চাই আপনার কাছ থেকে শুনতে— আপনি কেমন সিলেট চান।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগটি সিলেটে নাগরিক-ভিত্তিক রাজনীতির একটি নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে, যেখানে জনগণ সরাসরি নীতি ও পরিকল্পনায় অংশ নেবে।