সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পিলখানা হত্যাকাণ্ড মামলায় কাশিমপুর কারাগার থেকে ৯ জনের মুক্তি।

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫
পিলখানা হত্যাকাণ্ড মামলায় কাশিমপুর কারাগার থেকে ৯ জনের মুক্তি।

২০০৯ সালের ঢাকার পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড ও বিস্ফোরক আইনের মামলায় সাজাপ্রাপ্ত নয়জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন। তিনি জানান, “নয়জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং আরও চারজনের জামিনের কাগজপত্র যাচাই চলছে। সবকিছু ঠিক থাকলে বিকেলেই তাদেরও মুক্তি দেওয়া হবে।”

কারা সূত্র জানায়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় বন্দি থাকা এই নয়জনের জামিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাদের মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আরও বলেন, “অন্য চারজনের জামিনের কাগজপত্রও কারাগারে এসেছে। যাচাই-বাছাই শেষে সব কিছু ঠিক থাকলে আজই তাদের মুক্তি দেওয়া হবে।”

উল্লেখ্য, পিলখানা বিদ্রোহে ৭৪ জন সেনা কর্মকর্তাসহ মোট ৫৭ জন সেনাসদস্য এবং ১৭ জন সাধারণ নাগরিক নিহত হন। ঘটনার পর হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়, যা দেশের ইতিহাসে অন্যতম দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় পরিণত হয়।