সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মুসলমানদের ঈমান রক্ষায় কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা জরুরিঃ খতমে নবুয়ত কমিটিঃ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫
মুসলমানদের ঈমান রক্ষায় কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা জরুরিঃ খতমে নবুয়ত কমিটিঃ

বিশ্ব মুসলিম উম্মাহ বহু আগেই কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেছে। পাকিস্তান, ইন্দোনেশিয়া, আলজেরিয়া সহ বহু মুসলিম রাষ্ট্রে এ সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর বারিধারা মাদরাসায় আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশ আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এ কথা বলেন।

বারিধারা মাদরাসার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে এবং মুফতি জাবের কাসেমীর পরিচালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য দেন মাওলানা আবদুর রব ইউসুফী, খতিবে বাঙাল মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি মুহাম্মদ আলী আফতাবনগর, মাওলানা রশিদ আহমাদ, মুফতি সালাহউদ্দিন (দিলু রোড), মুফতি বশীর আহমদ, মুফতি জাকির হোসাইন কাসেমী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি খালিদ সাইফুল্লাহ নোমানী ও মাওলানা আবু ইউসুফ প্রমুখ।

বক্তারা বলেন, কাদিয়ানিরা ধর্মীয় আবরণে বিভ্রান্তি ছড়াচ্ছে—মসজিদ, কুরআন ও আজানের নাম ব্যবহার করে সাধারণ মুসলমানদের ভুল পথে চালিত করছে। তাই তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা ঈমানি, আইনগত ও জাতীয় দায়িত্ব।

ওলামা সম্মেলন থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়—সংবিধানে ধর্মীয় স্বাধীনতা রক্ষার পাশাপাশি মুসলিম সমাজের ঈমান সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে হবে। বক্তারা আরও বলেন, ৯২ শতাংশ মুসলমানের এই দেশে ঈমানবিরোধী কোনো গোষ্ঠীর কার্যক্রম বরদাশতযোগ্য নয়।