সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

টাঙ্গাইলে বিএনপি নেতার ধর্ষণে প্রতিবন্ধী অন্তসত্ত্বা; গ্রেপ্তার।

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫
টাঙ্গাইলে বিএনপি নেতার ধর্ষণে প্রতিবন্ধী অন্তসত্ত্বা; গ্রেপ্তার।

টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। সোমবার বিকেলে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন (৫৫) কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে এবং ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ছিলেন। ধর্ষণের ফলে ভুক্তভোগী তরুণী প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে জানা গেছে।

র‍্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাউছার বাঁধন সোমবার রাত ৮টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার পর ভুক্তভোগীর বাবা গত বৃহস্পতিবার কালিহাতী থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে ইসমাইল আত্মগোপনে ছিলেন। বিষয়টি আলোচনায় এলে র‌্যাব অনুসন্ধান শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর গত শুক্রবার জেলা বিএনপি থেকে ইসমাইল হোসেনকে বহিষ্কার করা হয়।