সর্বশেষ
Thousands of bees swarm southern Israelসূত্রের খবর অনুযায়ী, UK police arrest 3 after attempted arson at Persian-language media centreদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Jet fuel shortage: Why Iran war could ground flights in EuropeIsrael says it’s West’s defender, but cares little for European criticsখবরে প্রকাশ, Trump says Israel and Lebanon agree to temporary ceasefireMarie-Louise Eta: Football’s Game-changerসংবাদ সূত্রে জানা গেছে, Syria takes control of all bases where US forces were deployedমামুন খালেদকে জিজ্ঞাসাবাদে ইলিয়াস আলীকে গুমের যোগসূত্র পাওয়া গেছে: চিফ প্রসিকিউটরThousands of bees swarm southern Israelসূত্রের খবর অনুযায়ী, UK police arrest 3 after attempted arson at Persian-language media centreদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Jet fuel shortage: Why Iran war could ground flights in EuropeIsrael says it’s West’s defender, but cares little for European criticsখবরে প্রকাশ, Trump says Israel and Lebanon agree to temporary ceasefireMarie-Louise Eta: Football’s Game-changerসংবাদ সূত্রে জানা গেছে, Syria takes control of all bases where US forces were deployedমামুন খালেদকে জিজ্ঞাসাবাদে ইলিয়াস আলীকে গুমের যোগসূত্র পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
Live Bangla Logo

জাতিসংঘের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি স্থগিত ।

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫
জাতিসংঘের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি স্থগিত ।

রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা করেন, “আমরা আইএইএ-এর (আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা) সঙ্গে পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছি। তবে জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সহায়ক হয়, তাহলে আমরা আবার চুক্তিতে ফিরব।”

১৯৬৮ সালে ইরান আইএইএ-এর সঙ্গে নন-প্রোলিফারেশন ট্রিটি (এনপিটি) চুক্তি স্বাক্ষর করে। তখন দেশটির শাসনক্ষমতায় বর্তমান ইসলামপন্থি সরকার নয়, বরং শাহ রেজা পাহলভীর রাজতন্ত্র ছিল। ওই চুক্তির মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং আইএইএ-এর সঙ্গে সহযোগিতা করবে।

তবে গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর ইরান-আইএইএ সম্পর্ক তীব্রভাবে অবনতি ঘটে। ৬ জুন আইএইএ এক বিবৃতিতে জানায়, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে, যার বিশুদ্ধতা ৬০ শতাংশ। এই বিশুদ্ধতা ৯০ শতাংশে উন্নীত করা গেলে সহজেই তা পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব।

বিবৃতি প্রকাশের এক সপ্তাহের মধ্যে, ১২ জুন রাতে ইসরায়েল ইরানে বিমান হামলা ‘দ্য রাইজিং লায়ন’ অভিযান শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দেন যে, জাতিসংঘের পরমাণু সংস্থার প্রতিবেদন বিবেচনায় নিয়েই এই অভিযান পরিচালিত হয়েছে।

পরবর্তী ১২ দিন ধরে ইরান-ইসরায়েল সংঘাত চলতে থাকে, যার শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রও এতে জড়িয়ে পড়ে। সংঘাতে ইরানের সেনাপ্রধান, কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং অন্তত ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হন। ইরানের একাধিক পরমাণু স্থাপনাও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তবে এখনো পর্যন্ত সেই ৪০০ কেজি ইউরেনিয়ামের অবস্থান অজানা। জাতিসংঘও জানাতে পারেনি ইউরেনিয়ামটি কোথায় রয়েছে। সংঘাতের পর আইএইএ ইরানের সঙ্গে সংলাপে আগ্রহ দেখায় এবং তেহরান সফরের প্রস্তাব দেয়। জবাবে ইরান জানায়, তারা আলোচনায় রাজি, তবে পরমাণু স্থাপনাগুলো দেখানোর কোনো বাধ্যবাধকতা তাদের নেই।

এরপর গত সেপ্টেম্বরে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন আরাগচি। বৈঠকে তিন ইউরোপীয় দেশ ইরানকে জাতিসংঘের প্রস্তাব মেনে নিতে আহ্বান জানালেও ইরান নিজের অবস্থান থেকে সরে আসেনি। ফলস্বরূপ, সেপ্টেম্বরে জাতিসংঘ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে।

রোববারের সাক্ষাৎকারে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে পুনরায় বৈঠকের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে আরাগচি বলেন, “আমরা তেমন কোনো প্রয়োজন দেখছি না। ইউরোপের সঙ্গে আলোচনার আর কোনো ভিত্তি নেই।”