সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

দীর্ঘ ১৭ বছর জেলে ছিলাম, নির্যাতন সহ্য করেছি, কিন্তু আল্লাহর সহায়তায় এখনো টিকে আছি।”- বাবর।

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫
দীর্ঘ ১৭ বছর জেলে ছিলাম, নির্যাতন সহ্য করেছি, কিন্তু আল্লাহর সহায়তায় এখনো টিকে আছি।”- বাবর।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, “আমরা সততা, ন্যায় ও আদর্শের ভিত্তিতেই রাজনীতি করব। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ও ৩১ দফা কর্মসূচি সম্পর্কে নিজে জানতে হবে এবং অন্যকেও জানাতে হবে।” তিনি জানান, শিগগিরই ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ বিষয়ক একটি বই প্রকাশ করবেন এবং তা নেতাকর্মীদের কাছে পাঠাবেন।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে উপজেলা যুবদলের পরিচিতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বেগম খালেদা জিয়া ও তার পরিবারের ত্যাগের কথা উল্লেখ করে লুৎফুজ্জামান বাবর বলেন, “অত্যাচার, জেল-জুলুম ও নির্যাতনের মুখেও নেত্রী কখনো কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। আমিও দীর্ঘ ১৭ বছর জেলে ছিলাম, নির্যাতন সহ্য করেছি, কিন্তু আল্লাহর সহায়তায় এখনো টিকে আছি।”

তিনি আরও বলেন, “দখলবাজি ও চাঁদাবাজি যেন কেউ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবেই আমাদের এগিয়ে যেতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন তালুকদার ও পৌর যুবদলের আহ্বায়ক জহিরুজ্জামান রনি।