সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রুমিন ফারহানাকে সরিয়ে ধানের শীষের নমিনেশন চান জুনায়েদ আল হাবীব!

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫
রুমিন ফারহানাকে সরিয়ে ধানের শীষের নমিনেশন চান জুনায়েদ আল হাবীব!

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার পরিবর্তে ধানের শীষের প্রার্থী হিসেবে নমিনেশন চান মাওলানা জুনায়েদ আল হাবীবের। তিনি কওমি মাদ্রাসাভিত্তিক ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি এবং হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব।

স্থানীয়ভাবে একজন বরেণ্য আলেম ও জনপ্রিয় ইসলামি বক্তা হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবীবের রয়েছে শক্ত অবস্থান। তিনি দীর্ঘদিন ধরে এ আসনে নির্বাচনী প্রস্তুতি ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপি তার প্রার্থিতা নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে এটি চূড়ান্তভাবে নির্ভর করছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিএনপি নেতৃত্বাধীন জোটে পুনরায় যুক্ত হওয়ার সিদ্ধান্তের ওপর।

উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (উবায়দুল্লাহ ফারুক–আফেন্দি) ২০২১ সালে নানা অভিযোগ তুলে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে আসে। তবে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনটির বর্তমান নেতৃত্ব বিএনপির সঙ্গে পুরোনো সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে।

ইতোমধ্যে জমিয়ত ও বিএনপির লিয়াজো কমিটির মধ্যে জোট ও আসন বণ্টন নিয়ে একাধিক বৈঠক হয়েছে বলেও সূত্র জানিয়েছে।

সম্প্রতি সরাইলের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন,
“১৯৮১ সালে হাফেজ্জী হুজুরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকেই আমি রাজনীতিতে যুক্ত। পরে প্রতিটি নির্বাচনে মুফতি আমিনীর প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করেছি। এই এলাকার মানুষ আমাকে চেনে, আমি প্রতিটি গ্রামে গিয়েছি। ইনশাআল্লাহ, জাতীয় নির্বাচনে আমি ভালো ফল আনতে পারব।”

তবে এ আসনে ধানের শীষের প্রতীকে লড়তে বিএনপির আরও নয়জন প্রার্থী আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন—ব্যারিস্টার রুমিন ফারহানা, কেন্দ্রীয় বিএনপি সদস্য শেখ মো. শামীম, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএন তরুণ দে, আশুগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান সিরাজ, সাবেক ছাত্রদল নেতা আহসান উদ্দিন খান শিপন, ডা. নাজমুল হুদা বিপ্লব, সরাইল উপজেলা বিএনপি সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর এবং সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন সীমানা পুনর্নির্ধারণ নিয়ে চলমান বিতর্ক এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ঘিরে এলাকায় কিছুটা বিভক্তি তৈরি হয়েছে। তাছাড়া বিএনপির একাধিক আগ্রহী প্রার্থী থাকায় দলীয় মনোনয়ন নিয়েও জটিলতা দেখা দিয়েছে।

স্থানীয়দের ধারণা, যদি মাওলানা জুনায়েদ আল হাবীবকে বিএনপি জোট থেকে ধানের শীষের প্রার্থী করা হয়, তা হলে এটি জোটের ঐক্য ও আপসের প্রতীক হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, ২০০১ সালের নির্বাচনে এ আসন থেকে চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আলেম–ওলামা ও ইসলামি জনতা অধ্যুষিত সরাইল–আশুগঞ্জ আসনে একজন আলেম প্রার্থীকে মনোনয়ন দিলে বিএনপি ধর্মীয় ভোটব্যাংকে ইতিবাচক বার্তা দিতে পারবে।