সর্বশেষ
দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আবারও গাজা যেতে চান শহিদুল আলম ।

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫
আবারও গাজা যেতে চান শহিদুল আলম ।

ইসরায়েলের কারাগারে অনশন, নির্যাতনের অভিজ্ঞতা শেয়ার করলেন আলোকচিত্রী

মানবাধিকারকর্মী ও বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম জানিয়েছেন, তিনি আবারও ফিলিস্তিনে যাওয়ার পরিকল্পনা করছেন। ইসরায়েলের কারাগারে বন্দি থাকার সময় অনশন করেছিলেন বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর দৃক পাঠ ভবনে দেশে ফিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শহিদুল আলম বলেন,

“আমরা আবারও ফিলিস্তিনে যাবো— এবার হাজারটা জাহাজ নিয়ে। যেহেতু বিশ্বনেতারা চুপ করে আছেন, আমরা অ্যাকটিভিস্টরা আন্তর্জাতিকভাবে একটি নেটওয়ার্ক গড়ে তুলবো এবং ফিলিস্তিনের পাশে দাঁড়াবো।”

ইসরায়েলে বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে দৃকের ব্যবস্থাপনা পরিচালক বলেন,

“আমাদের ওপর শারীরিকের চেয়ে মানসিক নির্যাতন বেশি করা হয়েছে। জাহাজ থেকে নামানোর পর হাত পেছনে বেঁধে হাঁটুমুড়ে বসিয়ে রাখা হয় এমন স্থানে, যেখানে আগে ইসরায়েলি বাহিনী মূত্রত্যাগ করেছিল। সেই নোংরা জায়গায় আমাদের রাখা হয়েছিল।”

তিনি আরও জানান,“আমার বাংলাদেশি পাসপোর্টটি ইসরায়েলি বাহিনী ফেলে দেয়। আমি তুলতে গেলেই তারা হামলা করত। নিজেদের মধ্যে কথা বলায় আমাদের দুজন সঙ্গীকে মেশিনগানের ব্যারেল দিয়ে আঘাত করা হয়।”

শহিদুল আলম বলেন, “আমাদের ইসরায়েলের একটি গোপন কারাগারে রাখা হয়েছিল। সেখানে আমরা অনশন করেছিলাম। কেউ কেউ শারীরিক দুর্বলতার কারণে পরে খাবার খেয়েছেন।”

তিনি আরও যোগ করেন, “রাতে হঠাৎ মেশিনগান হাতে সৈন্যরা সেলে ঢুকে চিৎকার করত, জোরে আওয়াজ তুলত— আতঙ্ক ছড়ানোর জন্য।”

বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শহিদুল আলম বলেন,গাজায় সমুদ্রপথে এই যাত্রায় বাংলাদেশের মানুষের সাড়া ছিল অভূতপূর্ব। বিশ্বের অন্য কোথাও এমন সমর্থন দেখা যায়নি। এমনকি সুমুদ ফ্লোটিলা বিষয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ভূমিকা ছিল দৃষ্টান্তমূলক।