সর্বশেষ
দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জনসেবায় ফয়সল চৌধুরীর নতুন সংযোজন ফ্রি মেডিকেল ক্যাম্প।

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫
জনসেবায় ফয়সল চৌধুরীর নতুন সংযোজন ফ্রি মেডিকেল ক্যাম্প।

আবারও মানবিক উদ্যোগের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় ফয়সল আহমদ চৌধুরী। জাতীয়তাবাদী দলের এই নেতা ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসেন। রাতের ভোটে জিততে না পারলেও এলাকার মানুষের হৃদয়ে জায়গা করেছেন। জুলাই আন্দোলনের সময় আহত- নিহতদের বাড়ি বাড়ি ছুটে গিয়েছিলেন, দিয়েছিলেন আর্থিক সহায়তা।

শুক্রবার (১০ অক্টোবর) তার নির্বাচনি এলাকা বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ঢাকা-উত্তর মোহাম্মদপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। উদ্বোধন করেন ফয়সল আহমদ চৌধুরী নিজেই।

সিলেট নগরীর কুইন্স হাসপাতালের ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফয়সল চৌধুরী বলেন, “স্বাস্থ্যখাতে আওয়ামী লীগের দুঃশাসনে অনিয়ম ও দুর্নীতি ভয়াবহভাবে বেড়েছে। বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় এলে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচিতেও স্বাস্থ্যখাত উন্নয়নের সুনির্দিষ্ট পরিকল্পনা অন্তর্ভুক্ত আছে। আমাদের লক্ষ্য—সব শ্রেণি-পেশার মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং এই মেডিকেল ক‍্যাম্প অব্যাহত রাখা।”

দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা পেয়ে স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেন। একজন বৃদ্ধ বলেন, “ টাকা না থাকায় ডাক্তার দেখাতে পারিনি। আজ ফ্রিতে চিকিৎসা ও ওষুধ পেয়েছি—অত্যন্ত ভালো লাগছে।”

অন্যদিকে, একজন মহিলা অনুভূতি প্রকাশ করে বলেন, “আমরা গরিব মানুষ, ভালো ডাক্তার দেখানোর সামর্থ্য নেই। হাতের কাছে চিকিৎসা পেয়ে অনেক উপকার হলো।”

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল বারী চৌধুরী, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মুয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সিদ্দিকুর রহমান চৌধুরীসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।