সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

তালেবান মন্ত্রীর ভারত সফরঃ কালেমার পতাকা নিয়ে দোটানায় দিল্লি।

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫
তালেবান মন্ত্রীর ভারত সফরঃ কালেমার পতাকা নিয়ে দোটানায় দিল্লি।

তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ অনুমতিতে ভারত সফরে এসেছেন মুত্তাকি। ২০২১ সালে মার্কিন বাহিনী সরে যাওয়ার পর পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় ফেরা কোন শীর্ষ তালেবান নেতার প্রথম ভারত সফর এটি।

মুত্তাকির সপ্তাহখানেকের দীর্ঘ এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

তবে দিল্লির সাউথ ব্লকে এখন নতুন এক ‘ফ্ল্যাগ ডাইলেমা’ বা ‘পতাকা নিয়ে দোটানা’ তৈরি হয়েছে। কূটনৈতিক প্রটোকল অনুযায়ী, কোন বিদেশি নেতার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে দুই দেশের পতাকা পাশাপাশি প্রদর্শন করা হয়। কিন্তু ভারত এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, ফলে তালেবান পতাকাকেও সরকারি মর্যাদা দেওয়া হয়নি।

আফগানিস্তানের দূতাবাসে এখনো ওড়ানো হয় সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানির আমলের পুরনো ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তানের ত্রিবর্ণ পতাকা। অন্যদিকে, তালেবান প্রশাসনের সাদা কাপড়ের পতাকাটির ওপর কালো আরবি হরফে লেখা কালেমা।

চলতি বছরের শুরুতে দুবাইয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে মুত্তাকির বৈঠকে পতাকা-সংকট এড়াতে দুই পক্ষই কোনো পতাকা ব্যবহার করেননি। তবে এবার যেহেতু বৈঠকটি দিল্লিতে, প্রটোকল মানা নিয়েই বিপাকে পড়েছেন কর্মকর্তারা।

ভারত ও আফগানিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই ঘনিষ্ঠ ছিল। কিন্তু ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় ফিরলে নয়াদিল্লি কাবুল দূতাবাস বন্ধ করে দেয়। এক বছর পর মানবিক সাহায্য, চিকিৎসা ও বাণিজ্য সহায়তার জন্য সীমিত আকারে পুনরায় মিশন চালু করা হয়।