সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫

তিন দিনের শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনী জাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড আজ বুধবার বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছায়। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আবু উবাইদাহ্ সফরকারী জাহজটিকে অভ্যর্থনা জানায়।

বুধবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সফরকারী জাহাজের কর্মকর্তাদের সাথে নৌবাহিনীর কর্মকর্তাগণ পারস্পারিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যগণ পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে। পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় ঘটবে।

এর ফলে নৌবাহিনী-দ্বয়ের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। জাহাজটি সফর শেষে আগামী ১০ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে। উল্লেখ্য, ২০২২ সালেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ শুভে”ছা সফরে বাংলাদেশে আগমন করে।