সর্বশেষ
“আপনাদের পতন ঘটাতে বেশি সময় লাগবে না”: বিএনপিকে ইসহাক।এনসিপিতে যোগ দিলেন যুবদলের ইসহাক, কন্টেন্ট ক্রিয়েটর কাফি ও ঢাবির মহিউদ্দিন রনি।জুমার নামাজ পড়িয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ইমামের মৃত্যু।“তোমার বাবা-মা যেখানে থাকে, সেখানেও ছাত্রদল আছে”: আম্মারকে ছাত্রদল সভাপতি।চাঁদা না দেওয়ায় স্কুলে শিক্ষিকাকে জুতো পেটা করলেন বিএনপি নেতা।ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা।২ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ জন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে।শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা“আপনাদের পতন ঘটাতে বেশি সময় লাগবে না”: বিএনপিকে ইসহাক।এনসিপিতে যোগ দিলেন যুবদলের ইসহাক, কন্টেন্ট ক্রিয়েটর কাফি ও ঢাবির মহিউদ্দিন রনি।জুমার নামাজ পড়িয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ইমামের মৃত্যু।“তোমার বাবা-মা যেখানে থাকে, সেখানেও ছাত্রদল আছে”: আম্মারকে ছাত্রদল সভাপতি।চাঁদা না দেওয়ায় স্কুলে শিক্ষিকাকে জুতো পেটা করলেন বিএনপি নেতা।ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা।২ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ জন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে।শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের অবৈধ পরিকল্পনা ও ষড়যন্ত্রের অংশঃ আইনজীবী আমির হোসেন

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫
জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের অবৈধ পরিকল্পনা ও ষড়যন্ত্রের অংশঃ আইনজীবী আমির হোসেন

শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেছেন, ২০২৪ সালে কোনো যুদ্ধ হয়নি। বরং জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের অবৈধ পরিকল্পনা ও ষড়যন্ত্রের অংশ। এই বক্তব্য অসত্য বলে মন্তব্য করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীর।

মঙ্গলবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার ৫৪তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে তৃতীয় দিনের মতো মঙ্গলবার জেরা করা হয়েছে। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ বুধবার ফের জেরা চলবে।

আমির হোসেন তদন্ত কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা নেপথ্যে থেকে অন্যায়ভাবে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করেছিলেন। জবাবে এ কথা সত্য নয় বলে জানিয়েছেন আলমগীর।

আইনজীবী আমির হোসেন বলেন, জুলাই-আগস্টে দেশে কোনো যুদ্ধ হয়নি। এ সময়ে কোনো মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেনি। জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, এটা সত্য না। এরপর আমির হোসেন বলেন, জুলাই আন্দোলন দীর্ঘদিনের অবৈধ পরিকল্পনার অংশ। জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, এটি অসত্য। আন্দোলন চলাকালে ইন্টারনেট সেবা বন্ধ করার বিষয়ে কোনো তদন্ত না করে মনগড়া তথ্য দিয়েছি–এটিও মিথ্যা দাবি।

আমির হোসেন বলেন, আন্দোলনে সিরাজগঞ্জ, আশুলিয়া ও যাত্রাবাড়ীতে পুলিশ হত্যার ঘটনা ঘটেছে, আপনি এ বিষয়ে তদন্ত করেছেন? জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, এটি আমার তদন্তের বিষয় না।

ট্রাইব্যুনাল পরে আসামিপক্ষের আইনজীবীকে প্রশ্ন করেন, পুলিশ হত্যার বিষয়ে কোনো মামলা করেছেন? আইনজীবী জানান, তিনি মামলা করেননি। এরপরে ট্রাইব্যুনাল বলেন, তাহলে এ বিষয়ে মামলা করুন।