সর্বশেষ
সূত্রের খবর অনুযায়ী, Jet fuel shortage: Why Iran war could ground flights in Europeসূত্রের খবর অনুযায়ী, Syria takes control of all bases where US forces were deployedদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, US general clarifies Iranian ports under blockade, not Strait of Hormuzসূত্রের খবর অনুযায়ী, No date set for US-Iran talks, as Pakistan pushes to keep diplomacy aliveগণিত: ৩০টি শূন্যস্থান পূরণ দেখে নাওগণিতের ২৫টি বহুনির্বাচনি প্রশ্নইসরায়েল–লেবানন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে, থাকবে ছুটিসূত্রের খবর অনুযায়ী, Jet fuel shortage: Why Iran war could ground flights in Europeসূত্রের খবর অনুযায়ী, Syria takes control of all bases where US forces were deployedদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, US general clarifies Iranian ports under blockade, not Strait of Hormuzসূত্রের খবর অনুযায়ী, No date set for US-Iran talks, as Pakistan pushes to keep diplomacy aliveগণিত: ৩০টি শূন্যস্থান পূরণ দেখে নাওগণিতের ২৫টি বহুনির্বাচনি প্রশ্নইসরায়েল–লেবানন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে, থাকবে ছুটি
Live Bangla Logo

সুমুদ ফ্লোটিলা থেকে ইসরাইলি বাহিনীর হাতে আটক পাকিস্তানি মুশতাক আহমেদ মুক্তি পেয়েছেন।

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫
সুমুদ ফ্লোটিলা থেকে ইসরাইলি বাহিনীর হাতে আটক পাকিস্তানি মুশতাক আহমেদ মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সম্প্রতি গাজার জন্য ত্রাণ বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ইসরাইলি বাহিনী বাধা দেয়ার পর আটক হওয়া অনেকের মধ্যে মুশতাক আহমেদও ছিলেন।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসহাক দার বলেন, ‘আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে সাবেক সিনেটর মুশতাককে মুক্তি দেয়া হয়েছে এবং তিনি এখন আম্মানে অবস্থিত পাকিস্তান দূতাবাসে নিরাপদে আছেন। তিনি সুস্থ আছেন। তার ইচ্ছা অনুযায়ী, দূতাবাস তাকে পাকিস্তানে ফেরত পাঠানোর জন্য প্রস্তুত।’ 

মুশকাত আহমেদের মুক্তি নিশ্চিত করতে সহায়তাকারী বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমি আনন্দের সাথে আমাদের সকল বন্ধুত্বপূর্ণ দেশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা এই কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সহায়তা করেছেন।’