সর্বশেষ
দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

অপূর্ব পালের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫
অপূর্ব পালের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআনুল কারীম অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের শীর্ষ ওলামা-মাশায়েখ সমাজ। এ জঘন্য ও নিন্দনীয় কর্মকাণ্ডের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “মানববন্ধন” অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-উলামা, মাদরাসা শিক্ষক, ইসলামী চিন্তাবিদ, ছাত্র ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা বলেন,

“কুরআন মুসলমানদের প্রাণ ও হৃদয়ের কেন্দ্রবিন্দু। এর অবমাননা কোনোভাবেই সহ্যযোগ্য নয়। ইসলাম ও মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার যে অপচেষ্টা করা হয়েছে, তা রাষ্ট্রীয়ভাবে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”

তারা আরও বলেন,
“বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ। এখানে কুরআন অবমাননা বা ইসলামবিরোধী কর্মকাণ্ডের স্থান নেই। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”

বক্তারা প্রশাসনের কাছে অপূর্ব পালের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা জোরদার করার আহ্বান জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি হেমায়েত উল্লাহ কাসেমি । প্রধান অথিতির বক্তব্য রাখেন মুফতি রেজাউল কারীম আবরার।

সভায় দেশের বিভিন্ন জেলার ওলামা-মাশায়েখ ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপূর্বপালের #মৃত‍্যূদন্ড #জাতীয় #উলামা #মাশায়েখ #আইম্মা #পরিষদ #মানববন্ধন